সাবধান! ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

লাইসেন্স ছাড়া অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর সেবা দেওয়ার অভিযোগে ২২টি প্ল্যাটফর্মের বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্ল্যাটফর্মে লেনদেন ও তাদের কার্যক্রমে অংশ নেওয়া থেকে সাধারণ মানুষকে বিরত থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৭ সেপ্টেম্বর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৪(২) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পরিশোধ ব্যবস্থা পরিচালনা বা পরিশোধ সেবা দিতে পারে না। আইনটির ৩৭(১) ধারা অনুযায়ী এ ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন প্ল্যাটফর্মে এমন ২২টি প্রতিষ্ঠান শনাক্ত করেছে, যেগুলো লাইসেন্স ছাড়াই পেমেন্ট অ্যাগ্রিগেটর সেবা দেওয়ার সঙ্গে জড়িত বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

এ অবস্থায় এসব লাইসেন্সবিহীন প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ধরনের লেনদেন করা কিংবা তাদের কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শনাক্ত ২২টি প্ল্যাটফর্ম বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা প্ল্যাটফর্মগুলো হলো—

১. BohudurPay ২. ZiniPay ৩. PayTiller ৪. BengaliPay ৫. Payora BD ৬. SohojPay BD ৭. EasyPayWay ৮. AK Pay ৯. BD PAY ১০. ShajgarPay ১১. AsthaPay / CPay ১২. UddoktaPay ১৩. Walletmix ১৪. BttPay ১৫. Easy Pay Automation ১৬. UniquePay BD ১৭. BD AUTO PAY ১৮. RH Pay BD ১৯. EzePay ২০. AutoPay Ltd ২১. Biswas to ২২. PipraPay

কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ অনুযায়ী, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকদের অনুমোদিত ও লাইসেন্সপ্রাপ্ত সেবাদাতার মাধ্যমে লেনদেন করার বিষয়ে সতর্ক থাকা উচিত। বাংলাদেশ ব্যাংক অনুমোদিত পেমেন্ট সিস্টেম অপারেটর (PSO) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP)-এর তালিকাও প্রকাশ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন