শৈলকুপায় স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন মনিকা ইসলাম (লাকী) নামে এক তরুণী।

 

ছবি সংগৃহীত 

শৈলকুপায় স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন মনিকা ইসলাম (লাকী) নামে এক তরুণী। ঘটনাটি পৌরসভার ঝাউদিয়া গ্রামে রাফি নামে যুবকের বাড়িতে। এঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

‎অনশনে থাকা লাকী জানান, গত শনিবার তিনি প্রেমিক রাফির সঙ্গে বন্ধুবাড়ি রেস্টুরেন্টে দেখা করতে যান। পরে তারা একটি ভাড়া করা কক্ষে অবস্থানকালে স্থানীয় কয়েকজন তাদের আটক করেন। এ সময় উভয়কে মারধরের পাশাপাশি বিয়ে এবং অর্থের জন্য চাপ সৃষ্টি করা হয় বলে তার অভিযোগ।

‎তরুণী আরও বলেন, আটকের সময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে উভয়কে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

‎এরপর নিজ বাড়িতে না ফিরে তরুণী লাকী সরাসরি প্রেমিক রাফির বাড়িতে গিয়ে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন। ঘটনা চাওর হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন