সংলাপের সুবাদে রাতারাতি পরিচিতি পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ঈমান আলী। তাঁর সঙ্গে কথা বলেছেন মকফুল হোসেন; ফোন ধরেই ঈমান আলী স্বভাবসুলভ ভঙ্গিতে জানতে চাইলেন, ‘ভাই, রাগ করলেন?’
স্বপ্ন প্রতিদিন বাংলা: আপনাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা চলছে...
ঈমান আলী: ভাই, রাগ করলেন?
স্বপ্ন প্রতিদিন বাংলা: আপনার এই সংলাপ এখন মানুষের মুখে মুখে। ভাইরাল হওয়ার পর অনুভূতি কেমন?
ঈমান আলী: আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে ভাই। ঈদের দিনের আনন্দের মতো লাগতেছে। মানুষের ভালোবাসা পাইতেছি, এটাই সবচেয়ে বড় পাওয়া।
স্বপ্ন প্রতিদিন বাংলা: শুনছি, ভিডিও ভাইরাল হওয়ার পর আপনার বাড়িতে মানুষের ভিড় বেড়ে গেছে?
ঈমান আলী: জি ভাই। সকাল থেইকা এখন পর্যন্ত প্রায় ২০০ মানুষ আসছে।
![]() |
| ছবি ফেসবুক থেকে সংগ্রহ করা |
স্বপ্ন প্রতিদিন বাংলা: তারা কী বলছে আপনাকে?
ঈমান আলী: সবাই একটাই কথা কয়—“ভাই, রাগ করলেন?” অনেকে হাসতেছে, মজা করতেছে।
স্বপ্ন প্রতিদিন বাংলা: এই ভিডিও বানানোর পেছনের গল্পটা কী?
ঈমান আলী: আসলে আমি একটা প্রতারণার মধ্যে পড়ছিলাম। একজন কবিরাজ ১০ টাকার কথা বলে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে নেয়।
স্বপ্ন প্রতিদিন বাংলা: এরপর কী ভাবলেন?
ঈমান আলী: পরে মনে হইল, আমার সাথে যদি এমন হয়, তাহলে আরও অনেক মানুষের সাথেও হতে পারে। তাই সবাইকে সচেতন করার জন্য ভিডিওটা করি।
স্বপ্ন প্রতিদিন বাংলা: আপনি কি নিয়মিত কনটেন্ট তৈরি করেন?
ঈমান আলী: জি ভাই, আমি কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই কাজ করি।
![]() |
| ছবি ফেসবুক থেকে সংগ্রহ করা |
স্বপ্ন প্রতিদিন বাংলা: বর্তমানে কোথায় থাকেন?
ঈমান আলী: গাজীপুরে থাকি।
স্বপ্ন প্রতিদিন বাংলা: আপনার গ্রামের বাড়ি তো লালমনিরহাটে। গাজীপুরে কবে আসেন?
ঈমান আলী: প্রায় ১৭ বছর হইছে ভাই।
স্বপ্ন প্রতিদিন বাংলা: সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
ঈমান আলী: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।


